কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিগাঁও এলাকার নজমুদ্দিন মেম্বার বাড়ির মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি বিএনপি নেতা হাবিবুর রহমান ও বিএনপি নেতা আব্দুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা, তার পরিবারের সফলতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মেম্বার বাড়ি মসজিদের খতিব মোহাম্মদ ইব্রাহিম।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator