ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালক মারধরের শিকার | আই নিউজ বিডি

ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালক মারধরের শিকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। তার নাম আজিজুর রহমান। ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ..
Eidok-এ শেয়ার
ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালক মারধরের শিকার
ছবি: সংগৃহীত

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ফুলের তোড়া হাতে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে পৌঁছান আজিজুর। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে বাধা দেন এবং মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।” তার আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। একজন সাধারণ রিকশাওয়ালা হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী সম্মান জানাতে এসেছি।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাতে আসা এই সাধারণ নাগরিকের সঙ্গে এমন আচরণ অমানবিক। তবে কারা এবং কেন তাকে বাধা দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো  মন্তব্য মেলেনি।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 25 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 79 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views