মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে

****
Partager sur Eidok
মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে
Photo : collectée

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির মালবাহী একটি লাইটার জাহাজ ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে নোঙর করা অবস্থায় এমভি চাঁদতারা-৮ নামক একটি লাইটার জাহাজ তীব্র নদীস্রোতের কারণে নোঙর ড্র্যাগিং করে পাশের অপর একটি জাহাজ এমভি জামান-এর ওপর পড়ে। এতে চাঁদতারা-৮ এর ইঞ্জিন রুমের তলা ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে। তাৎক্ষণিকভাবে জাহাজটির মাস্টার সেটিকে নদীর কিনারে নেয়ার চেষ্টা করেন, তবে শেষপর্যন্ত সেটি ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ পুরোপুরি নিমজ্জিত হয়।
 
ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।
 
নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাহাজটির মাস্টারের ভুল সিদ্ধান্ত ও অদক্ষতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, “তীব্র স্রোতের মধ্যে মাস্টার নোঙর ড্র্যাগিং করে জাহাজটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে চালু করেন। এসময় পাশের আরেকটি জাহাজের ওপর পড়ে সংঘর্ষ ঘটে।”
 
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক বশির আলী খান জানান, খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র মার্কিং টিম ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা গেছে। তবে এটি মূল নৌচ্যানেলের বাইরে অবস্থান করছে, ফলে চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। বর্তমানে জাহাজটিকে একটি জিআরপি বয়া দিয়ে চিহ্নিত করার কাজ চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সাবেক মেম্বার আবুল কালাম আজাদ মোল্লার শেষ বিদায়ে মানুষের ঢল Nouvelles du district সাবেক মেম্বার আবুল কালাম আজাদ মোল্লার শেষ বিদায়ে মানুষের ঢল 48 Views অবৈধ সুযোগ-সুবিধা আদায়কারীদের নাম প্রকাশের আহ্বান ওসি জাহিদুল ইসলামের Nouvelles du district অবৈধ সুযোগ-সুবিধা আদায়কারীদের নাম প্রকাশের আহ্বান ওসি জাহিদুল ইসলামের 65 Views স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে: তোজাম্মেল হক বকুল Nouvelles du district স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে: তোজাম্মেল হক বকুল 63 Views নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 79 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 48 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 55 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 79 Views