মতলব উত্তরে মাদক ব্যাবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

****
Chia sẻ lên Eidok
মতলব উত্তরে মাদক ব্যাবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
Ảnh: tư liệu

মতলব উত্তরে মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তরে  দিন দিন মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ছেংগারচর পৌরসভাসহ বিভিন্ন আনাচল কানাচে বেড়েছে মাদক ব্যাবসায়ীদের উৎপাদ। এমনি অভিযোগ  করেছে স্থনীরা। তাদের  অভিযোগ থানায় বহুবার অভিযোগ করার পরেও তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। খোজ নিয়ে জানা যায়, পৌরসভার জোড়খালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী  ইয়াবা কাজল ও তার সহযোগী  মেহেদীর নেতৃত্বে একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। 
বর্তমানে মোহনপুর ইউনিয়নের মাদক সম্রাট মো. জনি পলাতক থাকায়  কাজল ও  মেহেদীর নেতৃত্বে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। 
মাদক ব্যবসার পাশাপাশি তারা প্রতিনিয়ত ছিনতাই, চুরি ও অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযোগ এলাকাবাসীর।

বালুরচর গ্রামের নুর হোসেন ও জামাল জানান, 
শামসুদ্দিনের ছেলে কাজল এলাকায় ইয়াবা কাজল 
নামে এলাকায় পরিচিত তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় বেশ কয়েকটা মাদক মামলাসহ বিভিন্ন মামলা আছে। তার সহযোগী ইয়াবা মেহেদীর বিরুদ্ধেও বেশ কয়েকটা মাদক মামলা আছে কিছুদিন আগে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক হয়েছিলো।

কেশাইরকান্দী গ্রামের সুরুজ আলী বেপারীর ছেলে মো. আমান উল্লাহ জানান, এদের অত্যাচারে আমরা আমাদের জমির সাইনবোর্ড পর্যন্ত রাখতে পারি না। আমাদের নিকট চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করলে সাইনবোর্ড পর্যন্ত খুলে নিয়ে যায়। হানিরপাড় এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম বলেন, এই কাজল ও মেহেদী গ্রুপের কারণে আমরা বাড়ি করতে পারি না, বাড়ি নির্মাণ করতে গেলে এরা বড় অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে মারধর করে। এছাড়াও এখানে প্রকাশ্যে মাদক কিনতে আসা উশৃঙ্খল যুবকদের নানা রকম যন্ত্রণা সইতে হয় এলাকাবাসীকে। মাদকসেবীদের কারণে এলাকায় দিন দিন বেড়েই চলেছে ছিনতাই, চুরি ও অসামাজিক কর্মকান্ড।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছি। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

ছবি ক্যাপশন :
মতলব উত্তরে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজল ও মেহেদী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য Tội phạm নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 10 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Tội phạm লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 46 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Tội phạm যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 77 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Tội phạm আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 90 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Tội phạm ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Tội phạm মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 427 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Tội phạm নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views