বাংলাদেশ-ভারত সীমান্তে আট ৮ বাংলাদেশী ফেরত, বিজিবির জিজ্ঞাসাবাদ | আই নিউজ বিডি

বাংলাদেশ-ভারত সীমান্তে আট ৮ বাংলাদেশী ফেরত, বিজিবির জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁও সীমান্তে আট বাংলাদেশীকে বিএসএফ ফেরত পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে।..
Eidok-এ শেয়ার
বাংলাদেশ-ভারত সীমান্তে আট ৮ বাংলাদেশী ফেরত, বিজিবির জিজ্ঞাসাবাদ
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >  ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৮জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে পুশ ইন করার ঘটনা ঘটেছে।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে,  ১৩ জুলাই রাত  পৌনে ১টার দিকে বিজিবির দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের অধীন ফকিরগঞ্জ বিওপি এলাকায় এই নাগরিকদের আটক করা হয়েছে। আটককৃত মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী এবং দুই শিশু রয়েছে।

আটককৃতদের মধ্যে আছেন মোহাম্মদ হাসান শেখ (১৩) এবং মোহাম্মদ হাসেনন শেখ (১২), তাদের পিতা মোহাম্মদ আকমল শেখ। এছাড়া রয়েছেন সাবানা শেখ (৪৫), মাছাঃ মেনায়ারা বেগম (৬০), মোহাম্মদ সালমান (২৮), মাছাঃ আছিয়া (২৫) এবং মাছাঃ জাসনা আক্তার (৩১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। আনুমানিক ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং ১২ জুলাই সীমান্তে নিয়ে আসে।

আটককৃতদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর বিজিবি তাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, বিজিবি ঘটনার প্রতিবাদে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছে।

বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তথ্য প্রদান এবং সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেছে।

###

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 22 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views