জয়পুরহাট

জয়পুরহাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে ফেরত

****
Auf Eidok teilen
জয়পুরহাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে ফেরত
Foto: Archiv

জয়পুরহাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ জনকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৮১/৫৪-এস এর কাছাকাছি কয়া নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খুলনার সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), পুত্র রমজান মোড়ল (০৮) ও মুসকান (০৫) এবং কন্যা আমেনা (০২) বলে জানাগেছে। 

বিজিবি সূত্র জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যা ০৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। 

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, তাদেরকে বিএসএফ এর কাছ থেকে গ্রহনের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Bezirksnachrichten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Bezirksnachrichten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 38 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Bezirksnachrichten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 48 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Bezirksnachrichten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Bezirksnachrichten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Bezirksnachrichten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views