স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দৌলতদিহি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কিছু দূরে জনশূন্য এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রেজাউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা | আই নিউজ বিডি
যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0