শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকীতে গাজিপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।..
اشتراک‌گذاری در Eidok
শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত
عکس: گردآوری‌شده

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ গাজিপুর এর উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে অবস্থিত সোয়াদ কমিউনিটি সেন্টারে আজ সন্ধায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ থেকে গাজিপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান। অন্যন্যদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, জ্বালানি বিষয়ক সম্পাদক রবিন হোসেন, পরিবহন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মামুন সহ জেলা ও মহানগর শাখার গনঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজিপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় বক্তারা শহিদ সাজুর স্মৃতিচারন করেন। জেলা গনঅধিকার পরিষদ এর সাবেক আহবায়ক পাঠান আজহার তার বক্তব্যে আগামীতে গনঅধিকার পরিষদ এর নেতৃত্বে শ্রমিক বান্ধব রাষ্ট্রব্যবস্থা তৈরির অঙ্গীকার ব্যাক্ত করেন। মহানগর ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ও গাছা থানা শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আদনান  মঞ্চ ও শৃংখলা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। উল্লেখ্য শহিদ শ্রমিকনেতা সাজু পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতবছর ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গাজিপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগষ্ট মৃত্যুবরন করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি سیاست শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি 52 Views শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা سیاست শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা 67 Views শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ سیاست শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ 46 Views বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন سیاست বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন 103 Views ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন سیاست ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 55 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল سیاست শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 107 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী سیاست কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 66 Views