শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকীতে গাজিপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।..
I-share sa Eidok
শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ গাজিপুর এর উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে অবস্থিত সোয়াদ কমিউনিটি সেন্টারে আজ সন্ধায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ থেকে গাজিপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান। অন্যন্যদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, জ্বালানি বিষয়ক সম্পাদক রবিন হোসেন, পরিবহন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মামুন সহ জেলা ও মহানগর শাখার গনঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজিপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় বক্তারা শহিদ সাজুর স্মৃতিচারন করেন। জেলা গনঅধিকার পরিষদ এর সাবেক আহবায়ক পাঠান আজহার তার বক্তব্যে আগামীতে গনঅধিকার পরিষদ এর নেতৃত্বে শ্রমিক বান্ধব রাষ্ট্রব্যবস্থা তৈরির অঙ্গীকার ব্যাক্ত করেন। মহানগর ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ও গাছা থানা শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আদনান  মঞ্চ ও শৃংখলা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। উল্লেখ্য শহিদ শ্রমিকনেতা সাজু পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতবছর ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গাজিপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগষ্ট মৃত্যুবরন করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ Pulitika ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ 51 Views কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান Pulitika কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান 57 Views আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর Pulitika আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর 54 Views শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন: নতুন রাজনৈতিক মেরুকরণ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার Pulitika শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন: নতুন রাজনৈতিক মেরুকরণ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার 57 Views শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি Pulitika শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি 64 Views শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা Pulitika শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা 80 Views শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ Pulitika শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ 65 Views