জয়পুরহাট

জয়পুরহাটে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

****
Eidok پر شیئر
জয়পুরহাটে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
تصویر: ماخوذ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১২ আগস্ট) বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মোঃ সামছুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।  বৃত্তি নেওয়া বৈষম্য নয়, সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার।  সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এটি হবে চরম বৈষম্য।  

তিনি অভিযোগ করেন, ২০১৯ সাল পর্যন্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা না করলে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুফিয়া সুলতানা, গুলশানা আরা, এহসানুল হক নাজমুল, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক ضلع کی خبریں মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ ضلع کی خبریں সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 35 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা ضلع کی خبریں আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ضلع کی خبریں বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ضلع کی خبریں বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ضلع کی خبریں জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views