সাদা পাথর লুটে ক্ষুব্ধ ক্রিকেটার রুবেল হোসেন | আই নিউজ বিডি

সাদা পাথর লুটে ক্ষুব্ধ ক্রিকেটার রুবেল হোসেন

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লুটপাট বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বা..
Eidok-এ শেয়ার
সাদা পাথর লুটে ক্ষুব্ধ  ক্রিকেটার রুবেল হোসেন
ছবি: সংগৃহীত

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, “সিলেটের সাদা পাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”

তার এই বক্তব্যটি আসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওগুলোতে দেখা যায়, ভোলাগঞ্জের পাথর উত্তোলন এলাকায় অবাধে পাথর সংগ্রহ করা হচ্ছে। এতে ক্ষোভ জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোলাগঞ্জ এলাকায় শুরু হয় পাথর উত্তোলনের মহোৎসব। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এই লুটপাট চলছে বলে তাদের দাবি ।

পরিবেশবিদরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন স্পটটি ধ্বংস হয়ে যেতে পারে। তারা মনে করেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারও হারাবে বিপুল পরিমাণ রাজস্ব।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেলের পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাদা পাথর রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 48 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 81 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 125 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 63 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 120 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 158 ভিউ