খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

****
Eidok-এ শেয়ার
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
ছবি: সংগৃহীত

                                 

 যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।

 দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তাবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।

 খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়। 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ