সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের কুতুবের চর এলাকায় অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।..
Delen op Eidok
সিরাজগঞ্জে অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন
Foto: archief

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি। এসময় বক্তারা অভিযোগ করেন যে, সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি সরকারের কাছে নিয়মিত রাজস্ব প্রদান করে বৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় একটি অবৈধ মৎস্য আড়ৎ গড়ে তোলে। সেখানে নিয়মিত খাজনা আদায় করা হলেও সরকারকে কোন রাজস্ব প্রদান করা হয় না। বক্তারা আরও অভিযোগ করেন যে, এই অবৈধ মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে পরিচালিত হয় এবং এর ফলে সরকার প্রতি বছর প্রায় ৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। 

 

বক্তারা অবিলম্বে অবৈধ মৎস্য আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ-জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণ, ব্যবসায়ী ও সচেতন মহল। 

 

বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে গড়ে ওঠা এমন মৎস্য আড়ৎগুলো সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি, যাতে রাজস্ব ক্ষতি রোধ করা যায় এবং বৈধ ব্যবসা পুনরায় সচল করা যায়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Misdaad সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 14 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ Misdaad নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ 37 Views দেশজুড়ে পরিকল্পিত নাশকতা: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ Misdaad দেশজুড়ে পরিকল্পিত নাশকতা: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ 46 Views কচুয়ায় মাদকবিরোধী অভিযানে  আটকঃ ৮ Misdaad কচুয়ায় মাদকবিরোধী অভিযানে আটকঃ ৮ 74 Views টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি Misdaad টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি 78 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা Misdaad নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা 83 Views দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার Misdaad দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার 52 Views