সাংবাদিক তুহিন হত‍্যা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

সাংবাদিক তুহিন হত‍্যা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন 

****
Eidok'ta paylaş
সাংবাদিক তুহিন হত‍্যা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন 
Fotoğraf: derleme
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী: 
জামালপুরের সরিষাবাড়ীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১১ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী  কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনের মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরিষাবাড়ী  প্রতিনিধি ইব্রাহিম হোসেন লেবুর সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি  জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি  বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম এ রউফ, আমার দেশ পত্রিকার প্রতিনিধি সুলাইমান বাবু, আমাদের সময়ের পত্রিকার আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহীদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত অবিলম্ব তাদের গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের সংবাদ প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হয়। 

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ İlçe Haberleri খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী İlçe Haberleri খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন İlçe Haberleri মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 38 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন İlçe Haberleri গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ İlçe Haberleri কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের İlçe Haberleri কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার İlçe Haberleri সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views