গাজীপুর

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

****
Compartir en Eidok
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা
Foto: archivo

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সহ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা ।

বক্তারা বলেন, শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা ও একজনকে গুরুতর আহত করা হলো। দ্রুত বিচার আইনে এর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Noticias del distrito মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 44 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views