গাজীপুর

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জবিসাসের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মানববন্ধন।..
Bagikan di Eidok
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জবিসাসের মানববন্ধন
Foto: dikumpulkan

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদ জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জবিসাসের সদস্যরা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

জবিসাসের সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, "গাজীপুরের ঘটনায় আমরা ব্যথিত। এই ঘটনা আমাদের ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরকে মনে করিয়ে দেয়। সাংবাদিকদের হত্যা করে কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই যে চব্বিশের গণ অভ্যুত্থানে নির্বিচারে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এখন এসময় এসেও সাংবাদিকদের কন্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।"

জবিসাসের সহ-সভাপতি ও দ্য ডেইলি সানের সাংবাদিক আসাদুল ইসলাম জানান, "রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এই ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের উপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।"

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জবিসাসের সভাপতি ইমরান হুসাইন বলেন, "আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।"

এ সময় মানববন্ধনে জবিসাসের সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েত শেখের সঞ্চালনায় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক নুর আলম, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, দ্য নিউ নেশনস এর আব্দুর রাকিব, আমাদের সময়ের প্রতিনিধি রাকিবুল ইসলাম, ডেইলি স্টারের প্রতিনিধি রাকিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাংবাদিক তুহিন হত্যার পটভূমিতে দেখা যায়, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের জন্য দেশে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 27 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 13 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 32 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Lainnya ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Lainnya বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Lainnya নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views