নারায়ণগঞ্জ

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা তরুণ দলের সভাপতি আটক

জিকে সোহাগ, সিটি রিপোর্টার
Eidok پر شیئر
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা তরুণ দলের সভাপতি আটক
تصویر: ماخوذ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের  আহ্বায়ক এসএম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকা থেকে এস এম আসলামকে এবং আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফাকে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের আবেদন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর।

এ ছাড়াও টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৩৫ ধারায় পৃথক মামলাও রয়েছে বলে জানা গেছে।

আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। 

অপরদিকে, টি এইচ তোফা নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘তোফা ও আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত ضلع کی خبریں মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ضلع کی خبریں নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ضلع کی خبریں প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন ضلع کی خبریں মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ ضلع کی خبریں ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ضلع کی خبریں হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী ضلع کی خبریں জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 Views