হাটহাজারীতে সাবেক ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাটহাজারীতে সাবেক ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
হাটহাজারীতে সাবেক ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা
হাটহাজারীতে সাবেক ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক ছাত্রদল নেতা মিজান উদ্দীন আসিফের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ।....

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গুমান মর্দ্দন ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি  মোঃ আসিফ মিজান উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার অভিযোগ তিনি তার নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেন। বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আসিফ শিকারপুরে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়।  মোঃ আসিফ মিজান বলেন, "এই হামলার পেছনে গুমান মর্দ্দন ইউনিয়নের বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ইন্ধন রয়েছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার উপর এই আঘাত এনেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। গুমান মর্দ্দন ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদল ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই ঘটনা সেই দ্বন্দ্বের ফলাফল হতে পারে বলে মনে করা হচ্ছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator