চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গুমান মর্দ্দন ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আসিফ মিজান উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার অভিযোগ তিনি তার নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেন। বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আসিফ শিকারপুরে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়। মোঃ আসিফ মিজান বলেন, "এই হামলার পেছনে গুমান মর্দ্দন ইউনিয়নের বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ইন্ধন রয়েছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার উপর এই আঘাত এনেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। গুমান মর্দ্দন ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদল ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই ঘটনা সেই দ্বন্দ্বের ফলাফল হতে পারে বলে মনে করা হচ্ছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট