কুষ্টিয়ায় বিজেপি'র দোয়া মাহফিল ও আলোচনা সভা | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজেপি'র দোয়া মাহফিল ও আলোচনা সভা

****
Condividi su Eidok
কুষ্টিয়ায় বিজেপি'র দোয়া মাহফিল ও আলোচনা সভা
Foto: archivio

 

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে দলটির কুষ্টিয়া জেলা শাখা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের জন্য দোয়া করা হয়। এছাড়া দলের প্রয়াত চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু এবং বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র খুলনা বিভাগের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, "আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের। রাজনীতিতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, বিজেপি'র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে দলটি ভবিষ্যতে সংসদে সম্মানজনক প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব কে.এম. জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস, রফিকুল ইসলাম জীবন, কামরুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইমরান ইসলাম দোলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politica নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politica নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politica পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politica টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politica গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politica গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politica গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views