বিএনপির সমাবেশ নিয়ে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা

বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের জ..
שיתוף ב-Eidok
বিএনপির সমাবেশ নিয়ে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা
צילום: ארכיון

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজারে বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এসময় অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাবেশ এবং যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি?” তিনি তার পোস্টে যানজটে আটকে থাকা গণপরিবহনের কয়েকটি ছবিও যুক্ত করেন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, “মিছিল-সমাবেশের কারণে কোনো ভোগান্তি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।”

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, অমিত হাসান রবিন তার পোস্টে নিজ দল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের פוליטיקה সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 10 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান פוליטיקה দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 16 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ פוליטיקה শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 48 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন פוליטיקה উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 54 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী פוליטיקה বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ פוליטיקה শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর פוליטיקה গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views