টিকটকে প্রেম, ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’ | আই নিউজ বিডি

টিকটকে প্রেম, ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’

টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, আর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার আঘাতে প্রাণ হারিয়েছেন এক তরুণ। ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসে ‘আত্মহত্যা’ করেছে গোলাম ফেরদৌস দুর্লভ নামের স্নাতক..
Eidokでシェア
টিকটকে প্রেম, ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’
写真:提供

দুর্লভের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিন মাস আগে টিকটকে তার পরিচয় হয় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে। 

প্রেমের সম্পর্ক চলাকালে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে বিষয়টি জানতে পেরে সোমবার তিনি সিরাজগঞ্জে আসেন। 

সেখানে তরুণীর বাড়িতে  বিষপান করে, পরে অসুস্থ অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

মেয়েটির পরিবার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গেলেও পুলিশের সহায়তায় তারা ফিরে এসে দুর্লভের পরিবারের মুখোমুখি হন। মেয়েটি পুলিশের উপস্থিতিতে জানান, তার বাবা-মা অন্যত্র বিয়ে ঠিক করেছেন, বিষয়টি দুর্লভকে জানানো হয়েছিল। তার অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়নি।  

মৃত দুর্লভের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। 

 সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে তরুণের স্বজনরা চাইলে থানায় অভিযোগ দিতে পারেন।

コメント 0

コメントがありません

関連記事

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 地区ニュース কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 2 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 地区ニュース মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 32 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views