সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ… | আই নিউজ বিডি

সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ মানববন্ধন
ছবি: সংগৃহীত
 
 
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী  : 
রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে মারাত্মকভাবে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে ওই বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 
জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি চুনিয়াপটল গ্রামের মনোহর ফকিরের ছেলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীকে তার বাবা-মাকে স্কুলে আসতে বলেন। কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক-ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসিকে ওই শিক্ষার্থী হেনস্থা করে।  এমন ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিড়িয়াসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে  শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন,  প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই  শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। ওই শিক্ষার্থীকে বহিষ্কারসহ আইনের আওতায় আনতে হবে।’ 
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অরুণ কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবকে আসতে বললে সে তার বাবা-মাকে আনতে পারেনি। ৭ বিষয়ে ফেল ও স্কুল ড্রেস পড়ে আসেনি সেটি বলাতেই ইউসুফ আমার সাথে খারাপ আচরণ করেছে
উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, বিক্ষোভ এর খবর শুনে  ঘটনাস্থলে যাই এবং ওই শিক্ষার্থীর চূড়ান্ত বিচার করা হবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। 

মন্তব্য 1

Khokon Mis
Khokon Mis 1 বছর আগে
দ্রুত বিচার চাই
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 44 ভিউ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ জেলার খবর মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 ভিউ সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ জেলার খবর সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 ভিউ সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় জেলার খবর সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 ভিউ দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা জেলার খবর দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 ভিউ সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 ভিউ