নদী, নৌকা ও নান্দনিকতায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের নৌ-ভ্রমণ!!

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সদস্যগণ এক উৎসবমুখর নৌ-ভ্রমণে অংশগ্রহণ করেছেন, যা তাদের পেশাগত জীবনে নতুন উদ্যম ফিরিয়ে এনেছে।..
Del på Eidok
নদী, নৌকা ও নান্দনিকতায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের নৌ-ভ্রমণ!!
Foto: arkiv

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা আজ ৩ আগস্ট,রবিবার দিনব্যাপি এক আনন্দঘন নৌ-ভ্রমণে অংশগ্রহণ করেছেন, যা তাদের পেশাগত ব্যস্ততা ও দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে এবং পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে। ভোর সকাল থেকেই তাড়াইল নৌকাঘাটে জড়ো হতে থাকেন প্রেস ক্লাবের সদস্যরা। তাদের প্রাণবন্ত মুখাবয়ব, হাস্যোজ্জ্বল পরিবেশ এবং উচ্ছ্বসিত আলাপে ফুটে উঠেছিল দীর্ঘদিনের অপেক্ষা শেষে স্বস্তির একটি দিন কাটানোর আনন্দ। সকালের নাস্তা ও প্রারম্ভিক শুভেচ্ছা বিনিময়ের পর বড় একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে হাওরপারের অপরূপ সৌন্দর্যের উদ্দেশ্যে।

নৌকা এবং আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার রবীন্দ্র সরকার, দৈনিক আমার দেশ ও এনটিভি উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান, দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাস প্রমুখ।

নৌকা বয়ে চলেছে বিশাল হাওরের বুক চিরে। চারদিকে পানি আর পানি, দিগন্ত বিস্তৃত জলরাশি, দূরে ভেসে থাকা সবুজ গ্রাম আর মাঝেমধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য যেন এক জীবন্ত পেইন্টিং। ভ্রমণের প্রতিটি মুহূর্তে ছিল গান, আবৃত্তি, কৌতুক ও আড্ডা। কিছু সময় পরপর সবাই একসাথে সমবেত হয়ে গেয়ে উঠেছেন জনপ্রিয় লোকগান ও দেশাত্মবোধক গান।

দুপুরে ইটনার বিখ্যাত জিরো পয়েন্টে পৌঁছে সকলে বিশ্রাম নেন। হাওরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই চৌকাঠ-শূন্য বিস্তৃত জলাভূমি যেন প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়। সেখানে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। তৃপ্তির সাথে সকলে উপভোগ করেন সেই প্রাকৃতিক পরিবেশে খাওয়া এক বিশেষ খাবার। দিন শেষে ক্লান্ত কিন্তু তৃপ্ত মন নিয়ে সন্ধ্যায় তাড়াইলের পথে নৌকাযোগে যাত্রা করেন সবাই। হাওরের সূর্যাস্ত, ঢেউয়ের মৃদু শব্দ আর শেষ বিকেলের আলোয় স্নাত সেই মুহূর্তগুলো দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।

এই আয়োজন প্রমাণ করে, ব্যস্ত জীবনের মাঝে সময় করে নেওয়া এমন কিছু মুহূর্তই মানুষকে কর্মে উদ্যমী করে তোলে। তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের এই ব্যতিক্রমী ভ্রমণ সাংবাদিকদের মাঝে যেন এক নতুন প্রাণশক্তির সঞ্চার ঘটিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

অ্যাকশন, প্রতিশোধ পেরিয়ে এবার ভালোবাসার গল্পে ফিরছেন শাকিব খান, আসছে 'মোহাব্বত' Underholdning অ্যাকশন, প্রতিশোধ পেরিয়ে এবার ভালোবাসার গল্পে ফিরছেন শাকিব খান, আসছে 'মোহাব্বত' 55 Views জনপ্রিয়তার জোয়ারে মৌসুমী মৌ, ‘চুম্বক প্রেম’ গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা Underholdning জনপ্রিয়তার জোয়ারে মৌসুমী মৌ, ‘চুম্বক প্রেম’ গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা 55 Views টালিউডের অন্দরে মিমির ব্যক্তিগত জীবনের সমীকরণ ও বিয়ের গুঞ্জনের ব্যবচ্ছেদ Underholdning টালিউডের অন্দরে মিমির ব্যক্তিগত জীবনের সমীকরণ ও বিয়ের গুঞ্জনের ব্যবচ্ছেদ 33 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Underholdning ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 71 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Underholdning ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 59 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Underholdning ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 68 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা Underholdning ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা 75 Views