সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক ..
সারিয়াকান্দি পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামি আটক ..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ধর্ষণচেষ্টা মামলায় মোঃ আব্দুল কাদের ফকির (৫৬), কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিনা মন্ডলপাড়া মৃত- জসীম উদ্দীনের ছেলে।
থানা পুলিশ জানায়, গত শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলার এজাহার অনুযায়ী, তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম জানান,  ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়। মামলার নম্বর-০২, তারিখ-২/০৮/২০২৫; জিআর নম্বর-৯৮/২০২৫। এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ আব্দুল কাদের ফকিরকে আটক করে শনিবার সকালে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তৎপরতায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator