হাতিবান্ধা র গ্রামের রাস্তার খুবই খারাপ অবস্থা।
সোহাগ হোসেন শান্ত,
লালমনিরহাট জেলা :
লালমনিরহাটের হাতিবান্ধা র ১১ নং সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিজ শেখ সুন্দর মৌলভী পাড়ার ১ কিলোমিটারের কম হবে। একটি রাস্তা বেশ কয়েক মাস ধরে খুব করুন অবস্থা। এই
গ্রামের মানুষ ভালো মতো হাটা চলা করতে পারে না। কেউ অসুস্থ হলে থাকে জরুরী ভাবে কোথাও নিয়ে যেতে তাদের খুব কষ্ট হয়।এই অঞ্চলের স্থানীয় দের কাছে থেকে জানা যায় গত কয়েক বছরে ধরেই এই রাস্তা পাকা ও মেরামত করার জন্য তারা এলাকায় যে সাবেক এমপি
ছিলো। হাতিবান্ধা ও পাটগ্রাম দুই থানার সাবেক এমপি মোতাহার হোসেন তার কাছে অনেক বার যায় এই গ্রামের স্থানীয়রা। তারা বলেন যে আমরা অনেক অনুরোধ করেছি এই রাস্তা পাকা করে দেওয়ার জন্য। কিন্তু সাবেক এমপি মোতাহার হোসেন কোন সারা ও পাত্তা দেয় নি এই গ্রামের
মানুষে দের। তারা বলছে তাদের গ্রামের আশে পাশে সব রাস্তাঘাট পাকা হয়েছে। কিন্তু তাদের এই নিজ শেখ সুন্দর মৌলভি পাড়া এই রাস্তা টা এখনো পাকা হয় নি। গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতে আরো রাস্তার অবস্থা খুব ভয়াবহ। এই গ্রামের মানুষের একটাই দাবী বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের রাস্তাটা অতি দ্রুত পাকা করে দেওয়া জন্য। স্থানীয়রা আরো বলেন স্বৈরাচার সরকারের সাবেক এমপি কাছে এই রাস্তার বিষয় কোনো কথা বললে সে পাত্তা দিতো না। এমন কি এই রাস্তার কোনো কাজ এবং মেরামত ও তিনি করেন নি।
মানুষ খুব দিশেহারা হয়ে পড়েছে এই রাস্তা নিয়ে। তাদের কথা যে পাকা না হলেও হিট বিছিয়ে দিলেও তাদের চলাচল করতে সুবিধা হবে। এই গ্রামের মানুষের একটাই দাবি বর্তমান সরকার যেনো তাদের এই রাস্তাটা পাকা করে দেয়।