ভালুকায় মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র আটক! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র আটক!

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র আটক!
ভালুকায় মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র আটক!
ছবি: সংগৃহীত
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) এবং তার পুত্র মো. আনোয়ার হোসেন (২৪)।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) এবং তার পুত্র মো. আনোয়ার হোসেন (২৪)। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পিতা-পুত্র জুটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তারা চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
 
ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই পিতা-পুত্রকে আটক করা হয়। পরে করিম মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
 
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। স্থানীয় জনগণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “এধরনের অভিযান আরও জোরদার করা হলে এলাকার যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।”
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator