খুলনা

খুলনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

****
Share on Eidok
খুলনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Photo: collected

 

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা (Mothers of July)’ শীর্ষক অভিভাবক সমাবেশ আজ (শনিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনে সকল শহীদের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ যে দুর্যোগের মধ্যদিয়ে অতিক্রম করছিল সেটারই অবসান ঘটিয়েছে ছাত্র-জনতার চব্বিশের গণআন্দোলন। এই আন্দোলনে ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি ঠিকই, তবে তার বিনিময়ে অনেক বাবা-মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা একজন বাবা-মা ভালোভাবে জানেন। স্বজন হারানোর ব্যাথা শুধু সেই জানে যে হারিয়েছে। এসময় প্রধান অতিথি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তো আর আমরা ফিরে পাবো না তবে এর প্রতিদান হিসেবে জুলাই সনদ হওয়া আবশ্যক বলে তিনি জানান। 

অনুষ্ঠানে শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার        (ডি-সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য শেখ রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদরুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ, জুলাই কন্যা শামসুন নাহার নিশিসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণআন্দোলন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্য, জুলাইয়ের মায়েরা, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলনের সময়ের সহিংসতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District News মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ District News সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District News আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District News বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District News বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District News ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District News জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views