খুলনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১ নম্বর জলমা ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় জিরো পয়েন্ট মোড়ে মানববন্..
Bagikan di Eidok
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
Foto: dikumpulkan

গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১ নম্বর জলমা ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ১ নম্বর জলমা ইউনিয়নের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম নাসিব।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, মাওলানা নাসির উদ্দিন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ সজিব, জি এম মুরাদ হোসেন, কেডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ডাক্তার রবিউল ইসলাম, মাওলানা ক্বারী মাহাদী হাসান কাউসারী, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ নুরুল করিম আজাদী, মোঃ মেরাজুল ইসলাম, মোঃ আসাদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরো পয়েন্ট থেকে ঠিকরাবন্দ, নিজ খামার বটতলা বাজার, কয়রা-পাইকগাছা পর্যন্ত মহাসড়ক ও ময়ূর ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষা মৌসুমে রাস্তার বড় বড় গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রতিদিনই যানবাহন বিকল হয়ে পড়ে থাকায় রাস্তায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও বয়োবৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, পূর্ববর্তী টেন্ডারের কাজ নিম্নমানের হওয়ায় দ্রুত সড়ক বিনষ্ট হয়েছে এবং দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
বক্তারা অবিলম্বে মহাসড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানান, অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politik শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 23 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politik উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 29 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politik বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 57 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politik শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 74 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politik গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politik গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politik আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views