‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জয় বাংলা’ নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী/ প্রতিনিধির পাঠানো ছবি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। রাজ্যের বিরোধী ..
Eidok-এ শেয়ার
‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী
ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সভা, মিছিল, নির্বাচনী প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে আসছে। এই প্রেক্ষাপটেই বিরোধী পক্ষের তীব্র আপত্তি নতুন নয়, তবে এবারের বিতর্কের সূত্রপাত হয় আরও সরাসরি এক সংঘাতে।

 

বুধবার (৩০ জুলাই) যাত্রাপথে শুভেন্দু অধিকারীর গাড়িবহরকে লক্ষ্য করে এক তৃণমূল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তার রক্ষীদের নির্দেশ দেন তাকে সরিয়ে দিতে। এরপর সেই কর্মীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘জয় শ্রীরাম’।

 

শুভেন্দুর মুখে ‘জয় শ্রীরাম’ শুনে পাল্টা ওই তৃণমূল কর্মী ফের ‘জয় বাংলা’ বলেন। জবাবে শুভেন্দু অধিকারী তাকে ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ওই তৃণমূল কর্মী শেখ মঈদুল বলেন, ‘আপনিই রোহিঙ্গা’।

 

 

এই ঘটনার পরপরই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। একদিকে বিজেপি নেতাদের ‘জয় শ্রীরাম’, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ‘জয় বাংলা’- এই দুই স্লোগান নিয়ে রাজনীতিতে ফের মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে।

 

‘জয় বাংলা’ স্লোগানের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারত মাতা কী জয়’ বলতে হবে। আর যদি আপনি হিন্দু হন, তবে ‘জয় শ্রীরাম’ বলবেন। মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলার দরকার নেই।

 

তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে হিন্দুবিরোধী মনোভাবের অভিযোগও তোলেন। শুভেন্দু বলেন, দিঘাতে একটি ধর্মীয় মিছিলের জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। তিনি হিন্দুবিরোধী মুখ্যমন্ত্রী। হিন্দুদের উপর বাধা সৃষ্টি করছেন মমতা।

 

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের ‘স্লোগান বনাম স্লোগান’ বিতর্ক উসকে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এই ধরনের ধর্মীয় ও জাতীয়তাবাদী আবেগ ঘনিয়ে তুলতে চাইবে রাজনৈতিক দলগুলো। 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ রাজনীতি দিনাজপুরের বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ 32 ভিউ বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস রাজনীতি বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর: রিজভীর গুরুতর অভিযোগ ও রাজনৈতিক উত্তাপের পূর্বাভাস 18 ভিউ দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক রাজনীতি দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক 44 ভিউ শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল রাজনীতি শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 75 ভিউ ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা রাজনীতি ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 38 ভিউ কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক রাজনীতি কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 50 ভিউ ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির রাজনীতি ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 61 ভিউ