সরিষাবাড়ীতে রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

****
Compartir en Eidok
সরিষাবাড়ীতে রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
Foto: archivo
 
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তায় ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না করায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তারা।
শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন শেষে রাস্তায় ধানের চারা রোপন করেন এলাকাবাসী। 
এ সময় বক্তারা বলেন তারাকান্দি রকিবুল কর্নেলের  বাড়ি হতে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা।
 ৪০ বছরে পুরনো রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষার মৌসুমে এ রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলা অযোগ্য হয়ে যায়। হালকা বৃষ্টিতেই হাঁটু সমান কাঁদায় পরিনত হয়।
বছরে অধিকাংশ সময় রাস্তাটি কাঁদাযুক্ত থাকে। যার ফলে বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগে অতি কষ্টে যাতায়াত করতে হয় প্রায় দুই হাজার পরিবারের দশ হাজার মানুষের। এ সময় মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করে রাস্তায় ধানের চাঁরা লাগিয়ে প্রতিবাদ করেন স্থানীয়রা। তাই সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট রাস্তাটি আগামী বর্ষার আগেই পাঁকা করনের দাবি জনিয়েছেন স্থানীয়রা।

Comentarios 1

Sahabul Korim
Sahabul Korim 1 year ago
সঠিক করেছেন
0 0 Respuesta
Mostrar más

Artículos relacionados

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Noticias del distrito খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 47 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Noticias del distrito মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 36 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Noticias del distrito গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Noticias del distrito কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Noticias del distrito কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 85 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Noticias del distrito সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 141 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Noticias del distrito পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 81 Views