এইচএসসি পরিক্ষা/ বেতাগীতে পাশ করতে দিতে হয়েছে ২০০ টাকা 

৫০০ টাকা নেই না, ২০০ করে সকলের কাছ থেকে নেওয়া হয়েছে"।
Dela på Eidok
এইচএসসি পরিক্ষা/ বেতাগীতে পাশ করতে দিতে হয়েছে ২০০ টাকা 
Foto: arkiv




বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২০০-এর অধিক শিক্ষার্থী। তত্ত্বীয় বিষয়ের পাশাপাশি ইতোমধ্যে শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ব্যবহারিক পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি।

এদিকে অভিযোগ উঠেছে, ব্যবহারিক পরীক্ষায় পাশ করাতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এটি শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে।  

 

একাধিক শিক্ষার্থীরা  বলেন, আমাদের কাছ থেকে ইব্রাহিম স্যারে প্রথমে ৫০ টাকা চেয়েছিল কিন্তু কয়েকদিন পর সবার কাছ থেকে ২০০ টাকা করে নেয় আইসিটি ব্যবহারি খাতা জমা নেওয়ার সময়। আমরা টাকা না দিলেতো মার্ক দিবে না। এমনেতেই এবছর পরিক্ষার হলের অবস্থা খুবই কঠোর। এর মধ্যে যদি প্রাকটিক্যালের মার্ক কাটা যায় তাহলে তো ফেল ছাড়া উপায় নাই। তাই যা চাইছে তাই দিয়েছি টাকা। 


অভিভাবকের ভুমিকায় কাউনিয়া কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক ইব্রাহিম হোসেনকে মুঠোফোনে কল করে জিজ্ঞাসা করা হলে তিনি  প্রতিবেদকের কাছে স্বীকার করে বলেন, ৫০০ টাকা নেই না, ২০০ করে সকলের কাছ থেকে নেওয়া হয়েছে"।

তিনি কলেজের অফিস কক্ষে বসে গত সাতদিন ধরে সকল শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে খাতায় স্বাক্ষর করেন। সেই অফিসে-ই বসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর হালদার। তবে, এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার অগোচরে করেছে। আমি এ বিষয়ে জানি না। তবে, প্রাকটিক্যাল খাতা নিতে কিছু টাকা নেওয়া যায়। কিন্তু এত টাকা কেন নিয়েছে সে বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশাল বিভাগীয় পরিক্ষা নিয়ন্ত্রণ অফিসার প্রফেসর শহিদুল ইসলাম বলেন, টাকা নেওয়ার কোনো নির্দেশনা নেই। তিনি নিবেন কিনা তা নির্ভর করে কলেজ কতৃপক্ষের উপর। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার বলেন, দাপ্তরিক নির্দেশনা না থাকলে এক টাকাও নিতে পারবে না। কেন তিনি টাকা নিয়েছেন তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades