এইচএসসি পরিক্ষা/ বেতাগীতে পাশ করতে দিতে হয়েছে ২০০ টাকা 

৫০০ টাকা নেই না, ২০০ করে সকলের কাছ থেকে নেওয়া হয়েছে"।
Eidok-এ শেয়ার
এইচএসসি পরিক্ষা/ বেতাগীতে পাশ করতে দিতে হয়েছে ২০০ টাকা 
ছবি: সংগৃহীত




বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২০০-এর অধিক শিক্ষার্থী। তত্ত্বীয় বিষয়ের পাশাপাশি ইতোমধ্যে শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ব্যবহারিক পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি।

এদিকে অভিযোগ উঠেছে, ব্যবহারিক পরীক্ষায় পাশ করাতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এটি শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে।  

 

একাধিক শিক্ষার্থীরা  বলেন, আমাদের কাছ থেকে ইব্রাহিম স্যারে প্রথমে ৫০ টাকা চেয়েছিল কিন্তু কয়েকদিন পর সবার কাছ থেকে ২০০ টাকা করে নেয় আইসিটি ব্যবহারি খাতা জমা নেওয়ার সময়। আমরা টাকা না দিলেতো মার্ক দিবে না। এমনেতেই এবছর পরিক্ষার হলের অবস্থা খুবই কঠোর। এর মধ্যে যদি প্রাকটিক্যালের মার্ক কাটা যায় তাহলে তো ফেল ছাড়া উপায় নাই। তাই যা চাইছে তাই দিয়েছি টাকা। 


অভিভাবকের ভুমিকায় কাউনিয়া কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক ইব্রাহিম হোসেনকে মুঠোফোনে কল করে জিজ্ঞাসা করা হলে তিনি  প্রতিবেদকের কাছে স্বীকার করে বলেন, ৫০০ টাকা নেই না, ২০০ করে সকলের কাছ থেকে নেওয়া হয়েছে"।

তিনি কলেজের অফিস কক্ষে বসে গত সাতদিন ধরে সকল শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে খাতায় স্বাক্ষর করেন। সেই অফিসে-ই বসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর হালদার। তবে, এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার অগোচরে করেছে। আমি এ বিষয়ে জানি না। তবে, প্রাকটিক্যাল খাতা নিতে কিছু টাকা নেওয়া যায়। কিন্তু এত টাকা কেন নিয়েছে সে বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশাল বিভাগীয় পরিক্ষা নিয়ন্ত্রণ অফিসার প্রফেসর শহিদুল ইসলাম বলেন, টাকা নেওয়ার কোনো নির্দেশনা নেই। তিনি নিবেন কিনা তা নির্ভর করে কলেজ কতৃপক্ষের উপর। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার বলেন, দাপ্তরিক নির্দেশনা না থাকলে এক টাকাও নিতে পারবে না। কেন তিনি টাকা নিয়েছেন তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 21 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ