টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ  অভিযুক্ত শিক্ষক  গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
اشتراک‌گذاری در Eidok
টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ  অভিযুক্ত শিক্ষক  গ্রেপ্তার
عکس: گردآوری‌شده

টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ
 অভিযুক্ত শিক্ষক  গ্রেপ্তার 


টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিও একই মাদরাসার শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে যমুনা সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত ওয়ালীউল্লাহর বাড়ি পাবনায়। 
  জানা যায়, উপজেলার আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহ ওই শিশু শিক্ষার্থীকে রাতের বেলায় নিজ কক্ষে ডেকে নিয়ে প্রায়ই যৌন নির্যাতন করতো। কাউকে ঘটনা বললে মারধরের ভয় দেখায়। ভয় ওপেক্ষা শিশুটি এ ঘটনা তার মা-বাবাকে খুলে বলে। পরে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষক ওয়ালীউল্লাহ। বরখাস্ত করা হয় তাকে। সালিশের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়। আইনের আশ্রয় না নিতে চাপ দেয়া হয় শিশুটির পরিবারকে। 

এদিকে ঘটনাটি প্রকাশ পেলে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান শিক্ষার্থীর পরিবারের পাশে থেকে নির্ভয় দিলে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাতে ভূঞাপুর থানা পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করে।
 
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার
মধ্যেই পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রযোজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার دیگر নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 50 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ دیگر নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 60 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী دیگر যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 45 Views কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় دیگر কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 44 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন دیگر আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 74 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল دیگر আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 33 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন دیگر পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views