ভোলা ও পটুয়াখালীতে ৩ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক… | আই নিউজ বিডি

ভোলা

ভোলা ও পটুয়াখালীতে ৩ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।..
Eidok-এ শেয়ার
ভোলা ও পটুয়াখালীতে ৩ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
ছবি: সংগৃহীত

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই ২০২৫ তারিখ বুধবার সকাল সাড়ে ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন থানাধীন ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি ট্রলিং বোট ও ১৫০ মিটার ট্রলিং জালসহ একজন জেলেকে আটক করা হয়।

অপর দিকে বুধবার(৩০ জুলাই )মধ্যরাত ১.০০ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুর থানা সংলগ্ন আলীপুরের আমখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৯ পিস বেহুন্দী জাল ও ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৮ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ज़िला समाचार বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ज़िला समाचार মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 53 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ज़िला समाचार প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 53 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ज़िला समाचार মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views