জামালপুর

জামালপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ অভিযোগ উঠেছে একই এলাকার মো: খোরশেদ আলমের (৪৫) ছেলে ইমরানের (২০) বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনে..
Auf Eidok teilen
জামালপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
Foto: Archiv

জামালপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ অভিযোগ উঠেছে একই এলাকার মো: খোরশেদ আলমের (৪৫) ছেলে ইমরানের (২০) বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি একই এলাকার সিদ্দিক আলীর মেয়ে।এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটির মা শিল্পী বেগম জানায়, গতকাল দুপুরে তার আট বছর বয়সী মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের নিকট থেকে আরবী হরফ লিখে নেওয়ার কথা বলে ইমরানের কক্ষে নিয়ে যায়। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার পরিবারকে বললে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শিশুটির চাচা কালু মিয়া সাংবাদিক এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে যদি অপরাধ করে থাকে তাহলে আইন তাকে শাস্তি দিবে এতে আমাদের কোন কথা নেই।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামীকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। আমরা আইনানুগ ব্যাবস্থা নিচ্ছি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Verbrechen রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Verbrechen সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 35 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Verbrechen গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 88 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Verbrechen কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Verbrechen চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Verbrechen সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 105 Views