টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে আহত ৪ বছরের শিশু ও নারী পুরুষ সহ  অর্ধশতাধিক  এলাকায় আতঙ্ক

মো. রনি টাঙ্গাইল জেলা প্রতিনিধি
اشتراک‌گذاری در Eidok
টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে আহত ৪ বছরের শিশু ও নারী পুরুষ সহ  অর্ধশতাধিক  এলাকায় আতঙ্ক
عکس: گردآوری‌شده

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে আহত ৪ বছরের শিশু ও নারী পুরুষ সহ  অর্ধশতাধিক  এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের ধনবাড়ীতে পাগলা
কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে শিশুও রয়েছে। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা। বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হারিনাতেলীতে ৪-৫জন, মাধববাড়ি ২-৩ জন, নল্যা ও বিলাসপুর গ্রামের কয়েকজনকে পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, 'কুকুরে কামড়ানো পর যতদ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।'

তিনি আরো বলেন, সকাল থেকে কুকুরের কামড়ের রোগী আসছে

হাসপাতালে। কুকুরে কামড় দেওয়া রোগীদের সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। গুরতর আহত রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একসঙ্গে ধনবাড়ীর বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণে অনেক মানুষ আহত হয়। এমন পরিস্থিতিতে পাগলা কুকুরগুলো বন্দি করা না হলে ভয়াবহতা বাড়তে পারে।'

স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের সদস্য সৈয়দ খান সৈকত বলেন, ধনবাড়ীতে কুকুরের উপদ্রব বাড়ছে অনেক। বিষয়টা খুবই মর্মান্তিক। উপজেলা থেকে বা কিভাবে ব্যবস্থা নিলে এসব উপদ্রব থেকে মানুষ নিরাপদ থাকবে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ধনবাড়ী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ বলেন, 'কয়েক ঘণ্টার ব্যবধানে ধনবাড়ীর বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষকে কুকুরে কামড় দিয়েছে। এ বিষয়টি খুব আতঙ্কের দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলতেছে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই বিষয়টি নিয়ে আমাদের একটি টিম সকাল থেকেই মাঠে কাজ করছে। এ ছাড়াও কুকুর থেকে দূরে থাকতে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার دیگر নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 50 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ دیگر নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 60 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী دیگر যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 45 Views কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় دیگر কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 44 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন دیگر আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 74 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল دیگر আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 33 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন دیگر পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views