টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় কসমেটিকস ও ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুপুর উপজেলার কাকরাইদ, মোটের বাজার, নেদুর বাজার, গারো বাজার ও মধুপুর পৌরসভার সেগুন বাগান নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ঔষধ ও কসমেটিকস আইন,২০২৩ অনুসারে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫ টি মামলায় ৫ জনকে ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন, মোঃ আবু জাফর প্রাং, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল। সহায়তায় ছিলেন, মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস দল।
জনস্বার্থে এধরণের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, রিফাত আনজুম পিয়া।
৩০-০৭-২০২৫
টাঙ্গাইলের মধুপুরে কসমেটিকস ও ঔষধের দোকানে জরিমানা
برنامه «Eye News BD»
نظرات 0