টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

মো. রনি টাঙ্গাইল জেলা প্রতিনিধি
اشتراک‌گذاری در Eidok
টাঙ্গাইলের  গোপালপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
عکس: گردآوری‌شده

গোপালপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন।
বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান বসিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এতে করে যানজটও বেড়ে যাচ্ছিল প্রতিদিন। বিষয়টি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসন।

অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের সর্তক করা হয় ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য।

ইউএনও তুহিন হোসেন স্যার বলেন, "পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সহায়তা করেন গোপালপুর থানার পুলিশ ও গোপালপুর পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সচেতন মহল ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার دیگر নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 50 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ دیگر নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 60 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী دیگر যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 45 Views কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় دیگر কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 44 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন دیگر আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 74 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল دیگر আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 33 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন دیگر পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views