মাওলানা ভাসানীর আদর্শে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি নাহিদ ইসলাম

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
Share on Eidok
মাওলানা ভাসানীর আদর্শে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি নাহিদ ইসলাম
Photo: collected

মাওলানা ভাসানীর আদর্শে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি নাহিদ ইসলাম 

বাঙালির অধিকার আদায়ের অগ্রপথিক মাওলানা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের নিড়ালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ
ইসলাম। 

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী ছিলেন কৃষকের নেতা, গণমানুষের কণ্ঠস্বর। তিনি আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। আমরা তাকে শুধু একজন রাজনৈতিক বিশ্লেষক নয়, বরং জাতির পিতার মর্যাদায় দেখার পক্ষপাতী।

তিনি আরও বলেন, টাঙ্গাইল হলো
 বাংলাদেশের রাজনৈতিক সুতিকাগার। ভাসানীর নেতৃত্বে টাঙ্গাইল ও আসাম থেকে যে লড়াই শুরু হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে তিনিই প্রথম বলেছিলেন, তাদের ছায়াতলে বাঙালিদের বাঁচা সম্ভব নয়।

নাহিদ ইসলাম আরও বলেন, মাওলানা ভাসানী ছিলেন সাহসী বীর। তিনি বলেছিলেন, আমরা দিল্লি ভেঙেছি দাসত্ব করার জন্য নয়, স্বাধীনতার জন্য। ভারতের বিরুদ্ধে একাই তিনি প্রতিবাদ করেছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন।

তিনি বলেন, সারজিস আলম বলেছেন মাওলানা ভাসানী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো নেতারা বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন। কিন্তু তাদের অবদান আজও যথাযথভাবে স্বীকৃতি পায়নি। জাতির পিতা হিসেবে একজনকে প্রতিষ্ঠা করা হলেও, সত্যিকারের অবদান রাখা নেতাদের স্মরণ করা হয় না। নাহিদ ইসলাম ১৯৭৯ সালের গণাভ্যুত্থানে ভাসানীর নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, ভাসানী বারবার বলতেন আমাদের অধিকার আদায় করতে হলে দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব আমাদেরকেই বহন করতে হবে। সেই দায়িত্ব থেকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা।

এসময় উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য (অব.) মেজর সালাউদ্দিন ও সাইফুল ইসলাম, জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে এনসিপির নেতৃবৃন্দ টাঙ্গাইলে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় ও ভাসানীর মাজার জিয়ারত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার Bangladesh নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 50 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ Bangladesh নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 60 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী Bangladesh যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 45 Views কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় Bangladesh কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 44 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন Bangladesh আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 74 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল Bangladesh আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 33 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন Bangladesh পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views