গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
গোপালপুর যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, জাসাস সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ, উপজেলা পরিষদ স্কুলের প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক কে এম মিঠু, প্রবীন সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক রুবেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক নূর আলম, পল্লী চিকিৎসক সাংবাদিক বিধান চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন শিল্পখাতে আইকন, সাহসী সাংবাদিক গড়ার কারিগর। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। তার দেশপ্রেম, উদ্যম-সাহসিকতা, মানবিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ আজও সবার জন্য অনুপ্রেরণার উৎস।
দোয়া পরিচালনা করেন মুফতি সাংবাদিক শেখ মাহাদী হাসান শিবলী।
App «Eye News BD»
Comentários 0