সাতক্ষীরা

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

“বাঘের সংখ্যা বৃদ্ধি,সুন্দরবনের সমৃদ্ধি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে মঙ্গলবার(২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরারেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে চিত্রাঙ্কন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত
ছবি: সংগৃহীত

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “বাঘের সংখ্যা বৃদ্ধি,সুন্দরবনের সমৃদ্ধি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে মঙ্গলবার(২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরারেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে চিত্রাঙ্কন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের চারটি ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা সহ অন্যান্যদের অংশ গ্রহণে বিকাল তিনটায় সকল কর্মসূচি বাস্তবায়িত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী। প্রধান অতিথি সুন্দরবনে বাঘের গুরুত্ব ও সুন্দরবন সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন।

বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান সহ অন্যান্য ষ্টেশন কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত।

 

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 2 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 11 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 25 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 24 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 42 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 22 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ