নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক  নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক  নিহত

Md Osman ali avatar   
Md Osman ali
নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক  নিহত
নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক  নিহত
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলসাড়ে ৩ টায় নবাবগঞ্জ ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে,  তিনি হেয়াতপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।..

 

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কামরুজ্জামান লিটন (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলসাড়ে ৩ টায় নবাবগঞ্জ ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে,  তিনি হেয়াতপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ অভিমুখে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator