ভোলার তজুমদ্দিনে রেজিস্ট্রেশন নম্বর ভুলে পরীক্ষার্থীর আত্মহত্যা | আই নিউজ বিডি

ভোলা

ভোলার তজুমদ্দিনে রেজিস্ট্রেশন নম্বর ভুলে পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।..
Eidok-এ শেয়ার
ভোলার তজুমদ্দিনে রেজিস্ট্রেশন নম্বর ভুলে পরীক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তাকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানান তার স্বজনরা।

তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাস দম্পতির একমাত্র মেয়ে। সে তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

তনুর মা উজ্জলা রানী দাস বলেন, “সোমবার ছিল জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাসায় এসে সে বারবার বলছিল রেজিস্ট্রেশন নম্বর ভুল করে ফেলেছে, সে আর পাস করবে না। আমরা তাকে সান্ত্বনা দিই। সন্ধ্যা পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও রাত ৯টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে রুমে গিয়ে দেখি সে কীটনাশক খেয়ে ছটফট করছে।”

পরবর্তীতে দ্রুত তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলায় রেফার করেন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তনুকে মৃত অবস্থায় আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন বলেন, “তরুণীটি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views