৫০ হাজার ইয়াবাসহ কক্সবাজার পৌর যুবদল নেতাসহ আটক ৩ | আই নিউজ বিডি

কক্সবাজার

৫০ হাজার ইয়াবাসহ কক্সবাজার পৌর যুবদল নেতাসহ আটক ৩

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
৫০ হাজার ইয়াবাসহ কক্সবাজার পৌর যুবদল নেতাসহ আটক ৩
ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে এবার ধরা পড়ল আরও ভয়াবহ চিত্র। অভিনব কৌশলে প্রাইভেট কারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গতকাল রোববার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় তিনজনকে।

আটককৃতদের একজন কক্সবাজার পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (২৬)। তিনি শহরের পশ্চিম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে আরও আটক হয়েছেন তার ভাই মো. কবির (২৩) এবং উখিয়ার থাইংখালী রহমতেরবিল এলাকার মামুনুর রশিদ (২৪)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। তারা দেখতে পান, একটি ওয়াইন রেড রঙের প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তিন পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘তেলচালিত গাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বসিয়ে সেটির ভেতরে এই মাদক লুকানো ছিল। এটা অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত চক্রের কাজ। আমরা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের পেছনে যেসব বড় হোতা রয়েছে, সেগুলো শনাক্তের চেষ্টা চলছে।’

এদিকে আটক যুবদল নেতা নুরুল ইসলাম আটক হওয়ায় রাতেই এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করার খবর জানান পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল। রাতেই এক ফেইসবুক পোস্টে নুরুল ইসলামের ব্যক্তিগত অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেন এবং দলের অন্যান্য সদস্যদের সতর্ক করেন যেন পরবর্তীতে যেন কোনো সদস্য এমন অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Преступление চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 9 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 85 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Преступление মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Преступление দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Преступление চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 114 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 67 Views