১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা, গ্রেফতার যুবদল নেতা, পলাতক ছাত্রদল সভাপতি

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহির মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজ নেতৃত্বে থাকতে পারবে না। সে যেই হোক। তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ..
分享到 Eidok
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা, গ্রেফতার যুবদল নেতা, পলাতক ছাত্রদল সভাপতি
图片:来源收集

 

 

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচ ও যুবদলের যুগ্ম আহবায়ক আদিল ও অজ্ঞাত ১০-১২ জনকে উল্লেখ করে  মামলা করেন জাহিদ হাসান নামের এক ভুক্তভোগী। তিনি পার্শ্ববর্তী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের ড্রেজার ও ইট ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম সর্দার ব্রিকস ও জাহিদ ট্রেডার্স

শনিবার (২৬ জুলাই) রাতে আসামীদের ধরতে অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে ছাত্রদল সভাপতি দিনাচ পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় যুবদল নেতা আদিলকে। 
মামলা সূত্রে জানা যায়,  গত ১৯ জুলাই বিবিচিনি এলাকায় বালুর ড্রেজার ফিটিং করতে যায় জাহিদ হাসান। তখন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিনাচ ও যুবদলের যুগ্ম আহবায়ক আদিল সঙ্গে ১০-১৩ জন লোক নিয়ে এসে বাধা দেয়। তাদের হাতে ছিল হকিস্টিক, লাঠি ও দেশীয় অস্ত্র রামদা। তাদের এলাকায় বালুর ড্রেজার ফিটিং করতে হলে টাকা দিয়ে করতে হবে বলে জানায় দিনাচ-আদিল। পরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। যতক্ষণে না দেওয়া হবে ততক্ষণে কোনো কাজ করতে দিবে না তারা। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদের উপর হামলা চালায় দিনাচ-আদিল সহ অন্যরা। এসময় তার হাত ও পায়ে নীলা ফুলা জখম ধরে। এসময় পকেটে থাকা ৩৭ হাজার টাকা নিয়ে যায় এবং বাকি ৬৩ হাজার টাকা দিয়ে কাজ শুরু করতে বলে। এছাড়াও গত বছর নভেম্বর মাসে  ২ লাখ টাকা চাঁদা দাবি ও ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগে বরিশাল বাকেরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে দিনাচকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী  মহিউদ্দিন। 

ঘটনার সাত দিন পর বেতাগী থানায় সুবিচার পেতে মামলা করেন জাহিদ। তবে, এঘটনা সম্পুর্ন সাজানো এবং রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্যেশ্যপ্রণোদিতভাবে মামলা করিয়েছেন বলে দাবি করেন ছাত্রদল সভাপতি দিনাচ। 
তিনি বলেন, ৫ আগষ্টের পর যেকোনো অন্যায় ঘটলে তার প্রতিবাদের অন্যতম নাম শুনবেন দিনাচের নাম। আমি ভাই জিয়ার আদর্শে রাজনীতি করি। আমি কখনো চাঁদাবাজি করিনি আর করবও না। যে মামলা করেছেন সে যে বালুর ব্যবসা করে তার অধিকাংশ মালিক আওয়ামী লীগের। এখন এলাকায় এসে ঝামেলা করেছে অন্যদের সাথে আমি তা মিমাংসা করার পর যদি আমার নামেই চাঁদাবাজি মামলা দেয় তা হাস্যকর এবং আমার  রাজনৈতিক প্রতিপক্ষ আমার রাজনীতি ক্যারিয়ার ধ্বংস করার জন্য এই মামলায় সেল্টার দিচ্ছে। তা নাহলে ঘটনা সত্যি হলে তো ওইদিনই মামলা হওয়ার কথা কেন ঘটনার সাত দিন পর মামলা করল। তার মানে কি বুঝতে পেরেছেন? 

এই মামলাকে ঘিরে এলাকায় দুই রকম আলোচনা সৃষ্টি হয়েছে। কেউ বলছে রাজনৈতিক গ্রুপিংয়ের প্রভাবে হয়েছে আবার কেউ বলছে মারধর করবে কেন? তবে, অধিকাংশদের আলোচনায় কেন সাতদিন পর মামলা! এবিষয়ে মামলার বাদী জাহিদ হাসান বলেন, ভাই আমি এতদিন হাসপাতালে ছিলাম। বেতাগীর ছেলে না আমি। ওখানে ব্যবসা করি। এমনিতেই হেরা নেতা মানু, সঙ্গে সঙ্গে গেলে মোরে থুইবে না। তাই সুস্থ হইয়া থানায় অভিযোগ দিলে তারা তদন্ত করে মামলা নিছে। 
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহির মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজ নেতৃত্বে থাকতে পারবে না। সে যেই হোক। তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 
বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করলে সত্যতা পেলে মামলা রুজু করা হয়। একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশ কাজ করছে। 

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论