আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা মামলার… | আই নিউজ বিডি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা মামলার শুনানি শুরু,১৭ আসামি হাজির

জুলাই গণহত্যার তিন মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ তিন মামলা হলো—রংপুরের আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার মামলা।..
Eidok-এ শেয়ার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা মামলার শুনানি শুরু,১৭ আসামি হাজির
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ জুলাই:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় প্রিজনভ্যানে করে ছয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বাকী ২৪ আসামি বর্তমানে পলাতক। এর আগে গত ২২ জুলাই ট্রাইব্যুনাল-২ রংপুরের সাবেক ভিসি ও পুলিশ কমিশনারসহ এ ২৪ জনকে পলাতক ঘোষণা করে।

একই দিনে লক্ষ্মীপুরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা মামলায় শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

এ ছাড়া, আশুলিয়ার গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ২ জুলাই ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় জড়িত সাত আসামিকেও আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। এরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

আদালত সূত্রে জানা গেছে, সব মামলার শুনানি একযোগে শুরু হয়েছে এবং প্রত্যেক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। বিচারকরা প্রাথমিক শুনানির পর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করবেন বলে জানা গেছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-دادگاه তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-دادگاه নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-دادگاه আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 67 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-دادگاه খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-دادگاه শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-دادگاه ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-دادگاه প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 58 Views