চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয় , আমিনুল হক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয় , আমিনুল হক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয় , আমিনুল হক
চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয় , আমিনুল হক
ছবি: সংগৃহীত
Aminul Haque of BNP stated that extortion by anyone, even under BNP’s name, will not be tolerated. The party is committed to ensuring businesspeople’s safety and taking strict action.

বিএনপির আমিনুল হক বলেছেন, চাঁদাবাজি যেই করুক, বিএনপির নাম ব্যবহার করলেও কোনো ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দল কঠোর অবস্থানে থাকবে।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যে কেউ চাঁদাবাজি করুক, তার বিরুদ্ধে দলীয় পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি এসব কথা বলেন রোববার (২৭ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদা দাবি করে, আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

আমিনুল হক অভিযোগ করেন, কিছু পতিত চক্র যারা আগে আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে এবং এ কারণে দলের সম্মানহানি ঘটছে। তিনি বলেন, “বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। যারা দলের ভাবমূর্তি নষ্ট করে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”

বর্তমান সরকারের দুর্নীতি ও অদক্ষতার কারণে দেশের অর্থনীতি সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি, তাহলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করাই আমাদের প্রধান অগ্রাধিকার হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।”

ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বচ্ছন্দতার আশ্বাস দিয়ে তিনি জানান, “অস্থায়ী ব্যবসায়ীরা চিন্তা করবেন না, আমরা নির্বাচিত হলে তাদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করব, যাতে তারা নিরাপদে ব্যবসা চালাতে পারে।”

তারপর বিকালে একই ওয়ার্ডের জাতীয় মুকুল ফৌজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।

পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল ফৌজ শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বাপ্পি পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন।

আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সোহেল হাসান, সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরব, পল্লবী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন, যুবদল ওয়ার্ড আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator