নওগাঁ

নওগাঁর ধামইরহাটে কাঠ ভারতে পাচারকালে বিজিবির হাতে আটক পাচারকারী

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণি গাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে।..
Bagikan di Eidok
নওগাঁর ধামইরহাটে কাঠ ভারতে পাচারকালে বিজিবির হাতে আটক পাচারকারী
Foto: dikumpulkan

শনিবার (২৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটককৃতরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দিরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)। 

বিজিবি জানায়, শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণি গাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলী ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়। এসময় কাঠ বহনকারী ইঞ্জিন চালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে।

পরে মেসিসহ আটককৃতের মামলা দায়েরের মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমনি গাছের কাঠ ধামইরহাট বন বিট অফিসে জমা দানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

উপজেলা বনবিট অফিসার আনিসুর রহমান বলেন, বিজিবির উদ্ধারকৃত ২৫ পিস গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা দায়েরের মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। 

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগের আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Berita Kabupaten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views