শনিবার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গী বাজারের আবু সৈয়দ দোভাষ জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করে কোতোয়ালী থানা এলাকার ৮টি ওয়ার্ডের শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়নের সৈনিকবৃন্দ।
মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ইকবাল হোসেন সংগ্রাম, হাজী ইদ্রিস, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর নাসের সাজ্জাদ, সদস্যসচিব জাহেদ আহম্মদ, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দীন, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রমজান আলী, আবদুল রাজ্জাক, নগর যুবদলের সভাপতি আবদুল রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আরশাদুর রহমান টিপু এবং আরও অনেক নেতৃবৃন্দ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবু সৈয়দ দোভাষ জামে মসজিদের পেশ ইমাম মো. কুতুব উদ্দীন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0